মন মাঝি খবরদার গানটি সম্পর্কে জানতে চাই
মন মাঝি খবরদার আমার তরী যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না। গানঃ মন মাঝি খবরদার সাড়ে তিন হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হাড় হইলো গুড়া রে। মাস্তুলে উঠিয়া রে মাঝি মন মাঝি যে এদিক ওদিক চায় পেছন ফিরে চাইয়া দেখ রে মন মাঝি রে বেলা ডুইবা যায় ও রে। গানটি আসল লেখক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, খোঁজ নিয়ে জানা গেছে গানটি মূল লেখক দিনু ফকির। পল্লী কবি জসীমউদ্দিন ১৯২৪ সাথে দিনু ফকিরের কাছ থেকে গানটি সংগ্রহ করে তার সংকলন ‘মুর্শিদা গান’ -এ অর্ন্তভূক্ত করেন। মুর্শিদী গান এক প্রকার আধ্যাত্মিক গান। সুফিদের দ্বারা এর উদ্ভভ ও বিকাশ ঘটেছে। তবে, সম্প্রতি গানটি ফেসবুকে ভাইরাল হয়। অনেকে অনেকের মতো গেয়ে যাচ্ছে। একটা থেকে অন্যটা ভাল হচ্ছে। অতীতেও অনেক শিল্পী এ গানটি কভার করেছেন। “সাইমুম শিল্পীগোষ্ঠী” এটাকে ইসলামিক গান হিসেবে প্রচার করে।