হাশিম মাহমুদের জনপ্রিয় দুটি গান

 ১।

গীতিকার ও সুরকার: হাশিম মাহমুদ

শিল্পী: এরফান মৃধা শিবলী

সঙ্গীত: ইমন চৌধুরী


তুমি বন্ধু কালা পাখি 

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি..


বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি..

সাদা সাদা কালা কালা 

রং জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 

রং জমেছে সাদা কালা,

হইছি আমি মন পাগলা 

বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি 

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি..


পিরিত ভালা গলার মালা 

বল্লে কি আর হয়,

যারে ভালো লাগে আমার 

দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু 

চোখে নেশা হয়। 

সাদা সাদা কালা কালা 

রঙ জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 

রঙ জমেছে সাদা কালা,

হইছি আমি মন পাগলা 

বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি 

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি ..

তুমি বন্ধু কালা পাখি 

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি..

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি..

সাদা সাদা কালা কালা 

রং জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 

রং জমেছে সাদা কালা,

হইছি আমি মন পাগলা 

বসন্ত কালে ..

২।
গীতিকার ও সুরকার: হাশিম মাহমুদ
শিল্পী: ইমন চৌধুরী
কোক স্টুডিও সিজন ৩


গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
নদী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি ।।
একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছল
একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
চঞ্চল মেয়ে তুই বল
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি ।।
আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতল
আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি” গানটি কার লেখা

বাউল সুকুমারের জীবন কাহিনী ও বলবো না গো গানের ইতিহাস

মন মাঝি খবরদার গানটি সম্পর্কে জানতে চাই