বাউল সুকুমারের জীবন কাহিনী ও বলবো না গো গানের ইতিহাস
সুকুমার বাউল
সুকুমার বাউলের পুরো নাম সুকুমার বৈরাগী/শ্রী সুকুমার চন্দ্র মহন্ত। পিতা ও মাতা: সুভাস চন্দ্র মহন্ত ও সুভাষী রানী। স্ত্রী: স্বপ্না রাণী। বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। তিনি ১৯৫৬ সালে বগুড়ার এক প্রত্যান্ত অঞ্চলে জন্মগ্রহণ করেন। সুকুমারের সাত ভাইবোন। অভাবের সংসারে বড়। পড়ালেখা হয়ে উঠেনি। শৈশব থেকেই গানের প্রতি নেশা ছিল। এই নেশা থেকেই গান লেখা ও গাওয়া। ইউটিউবের পাশাপাশি মঞ্চেও গান করে থাকেন।
দাদুর কাছ থেকেই গানে হাতেখড়ি। দাদু প্রভু বৈরাগী গ্রামে গ্রামে জারিগান করতেন। দাদুর সাথে সাথে গ্রামে গ্রামে ঘুরতেন । ১৭ বছর বয়সে জারিগান ও কবিগান গাওয়া শুরু করেন। এসব গানের কারণে এখানে সেখানে রাত কাটাতে হয়েছিল, কখনো আখড়ায়, কখনো বা মাজারে। কুষ্টিয়ার লালন আখড়াসহ বিভিন্ন মাজারে গান গাওয়ার অভিজ্ঞতা আছে এই বাউলের। গানকে ভালবেসে বেচে নিয়েছিলেন বৈরাগী জীবন যাপন। শত কষ্টের মাঝেও গানের মধ্যে খোঁজে নিতেন কষ্ট ভূলার আনন্দ।
বাউলকে ঘরে বন্দি করার জন্য বাবা-মা বিয়ে দিলেন কিন্তু বাউলে মন যে বন্দিত্ব মানে না। সংসার পিছণে ফেলে আবার বের হলেন গানের খোঁজে, মনের খোঁজে। উদাসী মন নিয়ে ওপার বাংলায়ও গিয়েছিলেন বাউল সুকুমার। এক যুগ ওখানে কাটানোর পর ফিরে আসে এ বাংলায়। এর গঠন করেন বাউল দল।
সুকুমারের কয়েকটি জনপ্রিয়
গানের তালিকা
#বলবো না গো আর কোনদিন
#আপন মানুষ চেনা বড় দায়
#মানুষ বড় স্বার্থপর
#আগে জানলে প্রেম করতাম
না
#কয়লা ধুলে যায় না ময়লা
“বলবো না গো” গানটি “বলবো না গো আর কোনদিন” নামেও পরিচিত। গানটি গেয়েছেন সুকুমার বাউল। এবং কথা ও সুর সুকুমার বাউলের নিজের। “বিগ প্রবলেম” নামে একটি বাংলা নাটকে গানটি ব্যবহার করলে গানটি সবার মুখে মুখে চলে আসে। নাটকে সংগীত পরিচালনা করেন অঙ্কুর মাহমুদ। গানটি জনপ্রিয় ভাইরাল গান। মুক্তি পর থেকে ইউটিউব ও ফেসবুকে লাখ লাখ ভিউ হয়। ২০১৯ সালের ৩১ মে ইউটিউবে মুক্তি পেলে বাজিমাত করে।
নিচে সম্পূর্ণ গান
শিল্পী: সুকুমুর বাউল
কথা ও সুর: সুকুমার বাউল
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
বলেছিলে গো, ভালোবাসি গো
আজ কেন গো এমন হলো?
এমন হলো, এমন হলো
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ?
কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ?
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে বারো মাস।
বাউলের অন্তরে, বাউলের অন্তরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন