হাশিম মাহমুদ
তোমায় আমি পাইতে পারি বাজি
কিংবা
সাদা সাদা কালা কালা
গানগুলো শুনেছেন, উপভোগ করেছেন। একবারও কী মন জানতে চেয়েছে এর গীতিকার কে, সুরকার কে? জানি কেউ কেউ চেয়েছেন, তবে সবাই না। হ্যাঁ, গানগুলোর গীতিকার ও সুরকার হলেন হাশিম মাহমুদ। ‘সাদা সাদা কালা কালা’ গানটি বের হওয়ার সাথে সাথে হাশিম মাহমুদের নামটি সবার মুখে মুখে চলে আসে। এবার তিনি কোক স্টুডিু বাংলা গানের সিজন-৩ তে হাশিম মাহমুদ বাজি গানটিতে অন্যরকম লুকে হাজির হলেন।
হাশিম মাহমুদ নারায়ণগঞ্জের মিশনপাড়ার বাসিন্দা। মা জমিলা আক্তার, বাবা আবুল হাশেম। বাবা একটি বেসরকারী ব্যাংকে চাকুরি করতেন। বয়স ৫০ এর উপর। ১৯৮৫ সালে এসএসসি পাশ করে, পড়াশোনা ডিগ্রি পাস পর্যন্ত শেষ করেন। গানের জন্য চারুকলায় হাশিম নামটা বেশ জনপ্রিয়। হাশিমরা পাঁচ ভাই ও দুই বোন। হাশিম তৃতীয়। গান ছাড়াও কবিতা লিখেন, ছড়াও লিখেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন