উকুলেলে কী এবং কোথায় প্রথম দেখা যায়

উকুলেলে  একটা ছোট তারযুক্ত বাদ্যযন্ত্র যা দেখতে ছোট গিটারের মতো। চারটি নাইলনের তার দিয়ে সুর তোলে গান গাওয়া যায়। এটি পর্তুগীজ বাদ্যযন্ত্র ব্র্যাগিনিয়া থেকে উদ্ভুদ লাভ করে এবং হাওয়াই দ্বীপ পুঞ্জে গিয়ে জনপ্রিয়তা লাভ করে। 

চার ধরণের উকুলেলে বাজারে পাওয়া যায়:

১। সোপ্রানো

২। কনসার্ট

৩।টেনার 

৪। ব্যারিটোন

ইতিহাস

উনবিংশ শতাব্দীর শেষ দিকে পর্তুগিজ অভিবাসীরা হাওয়াই দ্বীপপুঞ্জে যন্ত্রটি নিয়ে আসে। হাওয়াইনরা যন্ত্রটিকে পছন্দ করে নাম দেয় উকুলেলে, যার অর্থ উড়ন্ত মাছি। কারণ উকুলেলে এর উপর  আঙ্গুলগুলো মাছির মতো উড়তে থাকে। শুধু তাই না, হাওয়াইন রাজা কালাকাউয়া এর জনপ্রিয়তায় ব্যাপক অবদান রাখেন। হাওয়াইন সঙ্গীত ও সংস্কৃতিতে এই বাদ্যযন্ত্র বাজানো সমর্থন ও জোরালো প্রচার শুরু করেন। শিল্পকলার সমর্থক হিসেবে রাজকীয় অনুষ্ঠানগুলোতে  এই বাদ্যযন্ত্র বাজানো আদেশ দিয়েছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি” গানটি কার লেখা

বাউল সুকুমারের জীবন কাহিনী ও বলবো না গো গানের ইতিহাস

মন মাঝি খবরদার গানটি সম্পর্কে জানতে চাই