আপন মানুষ চেনা বড়ই দায় রে
লিরিক্স: আপন মানুষ চেনা বড়ই দায়
লেখক: জসীম উদ্দিন আকাশ
শিল্পী: সুকুমার বাউল
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ চেনা বড়ই দায়।।
চাইলে তারে যায় না ভোলা
বুকের ভিতর কষ্টের মেলা।।
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ চেনা বড়ই দায়।।
বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাঁই
ঝড় বাদলে কাটায়রে সেই ঘরের দরজায়
পারে না সে ছাড়তে মায়া , ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা
সময় সুযোগ পেলে মানুষ
শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ চেনা বড়ই দায়।।
স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন
সুখে থেকো ভালো থেকো করবো না বারন
মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক, সবই আমার চেনা
কারণে
অকারণে মানুষ সহজে বদলায়, সহজে বদলায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ চেনা বড়ই দায়।
চাইলে তারে যায় না ভোলা
বুকের ভিতর কষ্টের মেলা।
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ চেনা বড়ই দায়।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন