মাঝরাতে চাঁদ যদি

গানের নাম-মাঝ রাতে যদি

সিঙ্গার-টিপু

লিরিক্স-সোহেল চৌধুরী

সুর-সায়েদ হাসান

ব্যান্ডঃ অবসকিউর


মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

আকাশের বুক চিরে যদি ঝরে জল

বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো

সরোবরে যদি ফোটে রক্ত কমল

অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।

রূপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি

স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে

বুঝে নিও আমি আছি কাছাকাছি



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি” গানটি কার লেখা

বাউল সুকুমারের জীবন কাহিনী ও বলবো না গো গানের ইতিহাস

মন মাঝি খবরদার গানটি সম্পর্কে জানতে চাই