পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া
নজরুল গীতি
কথা: কাজী নজরুল ইসলাম
তালঃ কাহারবা
পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া
যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া।।
কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই
সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই (রে ভাই)
মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।।
(তোমার)পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি
লইয়া যাও রে এই নিরাশের, দীর্ঘ নিশাসখানি।
নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া।।
মা ফাতেমা হজরত আলীর মাজার যথায় আছে
আমার সালাম দিয়া আইস তাদের পায়ের কাছে (রে ভাই!)
কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন