আমি পারিনা আর পারিনা
গানঃ আমি পারিনা আর পারিনা
কথা ও সুরঃ বাউল সালাম সরকার
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না,
আজরাইল কি চিনেনা, আমারে রে।
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না,
আজরাইল কি চিনেনা, আমারে রে।
আমি পারিনা আর পারিনা।।
আমি হয়তো দুইদিন পরে মরবো
আগে মরলে কি ক্ষতি?
এ দুনিয়ার টালবাহানা
বুঝলাম নারে এক রতি।
হয়তো দুইদিন পরে মরবো
আগে মরলে কি ক্ষতি?
এ দুনিয়ার টালবাহানা
বুঝলাম নারে এক রতি।
ঘরেরো রমণী যেন কাল নাগিনী
ভুজঙ্গনী পিছু ছাড়লোনারে।।
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না,
আজরাইল কি চিনেনা, আমারে রে।
আমি পারিনা আর পারিনা
শিশুকালটাই ছিল ভালো
থাকতাম মায়ের কোলে
ছিল না সংসারের জ্বালা
সবই ছিলাম ভুলে।।
এখন দেখা দিছে যৌবনে
বাতাস লাগছে ফাগুনে।।
পুড়ি প্রেম আগুনে
কেউ দেখে না রে
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না,
আজরাইল কি চিনেনা, আমারে রে।
আমি পারিনা আর পারিনা
পুত্র কন্যা শুভ সন্তু লইয়া দিন কাটাই
একটা শাওনের আগুনে আমি পুইড়া হইলাম ছাই।।
এইডায় শোনে না কথা, দেয় মনে ব্যথা।।
সালামের মায়া মমতা কাজে লাগলো না রে।
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না,
আজরাইল কি চিনেনা, আমারে রে।
আমি পারিনা আর পারিনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন