#কাহারবা_তালের_কথা মানবদেহে যেসব তাল স্বভাবতই বেজে ওঠে তার একটি হলো কাহারবা। যে কখনো গান শেখেনি সেও অবচেতনভাবে এই তাল ব্যবহার করে। সমপদী ও সরল প্রকৃতির জন্য কাহারবা সহজে শেখা যায়। আধাশাস্ত্রীয় সংগীত, আধুনিক গান, কাওয়ালী, ভজন-কীর্তন, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল— কোথায় নেই কাহারবা। পাশ্চাত্য সংগীতের বড় সংখ্যক জনপ্রিয় গান ৪।৪ বিট (কাহারবায়) রচিত। আফ্রিকা, ল্যাতিন আমেরিকা থেকে শুরু করে প্রায় সব জাতি উপজাতির মধ্যে কাহারবা বিস্তৃত। তবে ভারতীয় উপমহাদেশে কাহারবার ব্যবহার সবচেয়ে সুন্দর এবং এর বৈচিত্র্যময় অসংখ্য রূপ আছে। স্থানভেদে একে কাহার্বা, কাহেরবা, কার্ফা, keherwa, kaharwa ইত্যাদি নামে ডাকা হয়। উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে যেখানে ধীর লয়ে ৪-৪ ছন্দের জন্যে ত্রিতাল ব্যবহৃত হয় সেখানে লঘু সঙ্গীতের ক্ষেত্রে ৪-৪ ছন্দের জন্যে কাহারবা জনপ্রিয়। দ্রুত গতিতে ত্রিতাল বাজালেও কাহারবার মতই শোনায়৷ কাহারবায় গানের সংখ্যা অসংখ্য হওয়ায় বড় তালিকা না করে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পরিচিত কিছু গানের তালিকা দেয়া হলো — #কাহারবায়_নজরুলগীতি বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে (ভৈরবী) তিমির বিদারী অলখ বিহারী চম্পা ...